• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নওগাঁয় তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে। দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, নিরাপদ আম উৎপাদন এবং রপ্তানিযোগ্য ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মেলায় ১৪টি স্টলে দেশি-বিদেশি শতাধিক জাতের বিভিন্ন ফল, ফলের চারা, উন্নত জাতের আম, আচারসহ কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত ফল ও কৃষিপণ্যের বিষয়ে খোঁজখবর নেন।

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন এবং জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা বিষ্ণুপদ সাহা। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত জাতের ফল চাষে কৃষকদের উৎসাহিত করাই এ মেলার মূল লক্ষ্য। একই সঙ্গে নিরাপদ ও উত্তম কৃষি চর্চার মাধ্যমে রপ্তানিযোগ্য আম উৎপাদন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং কৃষকদের আয় বৃদ্ধির বিষয়েও মেলায় গুরুত্ব দেওয়া হয়েছে।

তারা আরও জানান, কৃষকরা মেলা থেকে উন্নত জাতের ফলের চারা, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে ধারণা লাভ করতে পারবেন, যা তাদের বাণিজ্যিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category