• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড অষ্টগ্রামে নদীর তীর থেকে যুবকের থেঁতলানো মরদেহ উদ্ধার টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মির্জাপুরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, বৃদ্ধ আহত গোপালগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বাগেরহাটে পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হা’মলা-চাঁদাবাজি অভিযোগে মামলা ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ ঠাকুরগাঁওয়ে ৭ জন আটক

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

জামাল উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (২৩) চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয়েছেন। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার (১৯ জুন ২০২৬) র‍্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক আইয়ুব হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার মোঃ সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আইয়ুবকে আটক করা হয়।

পরে গাড়িটির যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডিল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category