• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ওরা ৮ ডাকাতের ৩ জন পুলিশের জালে, ৫ জন পালিয়েছে

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। ওরা ৮ ডাকাত দল বড় ধরনের অপারেশন করতে নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে ডাকাতি এসেছিলো কিন্তু বিধিবাম পুলিশ ৩ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আর বাকি ৫ জন পালিয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে এই মহাসড়কে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় রাণীনগর থানা
পুলিশের কড়া নজরদারির আওতায় ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার গোনা মোড় এলাকায় মাহবুব নামে এক মোটরসাইকেল আরোহী আত্রাই অভিমুখে যাচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে থাকা আটজন দুর্বৃত্ত তাকে ধাওয়া করে।

পরিস্থিতি আঁচ করতে পেরে মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসে। এতে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ ধাওয়া দিয়ে উপজেলার খট্টেশ্বর এলাকা থেকে তিনজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তবে তাদের সঙ্গে থাকা অপর পাঁচজন দুইটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।

ওসি জাকারিয়া মণ্ডল জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান নিয়েছিল। ভুক্তভোগীকে আটক করতে পারলে তাকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category