• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
হালুয়াঘাটে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: ৭ জনের কারাদণ্ড চাকরি করেন টাঙ্গাইল , বেতন তোলে রাণীনগর বাগেরহাটে গাঁজা ও ইয়াবা’সহ মাদক কারবারি আটক টুঙ্গিপাড়ায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১২ ঘন্টা ধরে শূন্যরেখায় মানবেতর জীবন,সমাধানের অপেক্ষায় ৯ জন আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল, জার্সি পরলেই বিশেষ ছাড় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: পানছড়িতে ক্যাপসুল পাবে ৮,৭০৮ শিশু মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-যুবদল নেতা অপপ্রচার-নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ

ক্ষুদে শিক্ষার্থী ও গ্রামবাসীর মুখে হাসি ফোটাল ৩ বিজিবির লোগাং জোন

শাহজাহান কবির সাজু, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২১ জুন, ২০২৬

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম ছোট তারাবন এলাকায় অসহায় মানুষ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ৩ বিজিবির লোগাং জোন।
রবিবার ২নং চেংগী ইউনিয়নের ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফুটবল, কেরাম বোর্ডসহ ক্রীড়া সামগ্রী এবং কৃষক ও গ্রামবাসীদের মাঝে অর্ধশতাধিক ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম। এ ছাড়া জগৎমোহন পাড়ার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি নলকূপ স্থাপন করে স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category