• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বাগেরহাটে সবুজায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট চৌ’রাস্তার মোড়ে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন।

সোমবার (২২ জুন) বিকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে গাছের চারা রোপনের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো প্রকল্পের অংশ হিসেবে, স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় এবছর (ফলজ, বনজ ও ঔষধি) বিভিন্ন জাতের দুই হাজার চারা রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বাকি গাছের চারাগুলো রোপন করা হবে।

সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপি”র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু’সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category