• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

জয়পুরহাটের আক্কেলপুরে ২শ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রে’প্তার

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার (১ জুলাই) দুপুরে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর গ্রামের মাস্টার মার্কেট এলাকার একটি ঔষধ ফার্মেসি থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম শ্রী শ্যামল (৩৮)। তিনি উপজেলার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে।

 

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। অভিযানকালে বিহারপুর মাস্টার মার্কেটের একটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত শ্যামলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ বিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category