নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় খরিফ-২ মৌসুমে ৭০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন বীজ ও রাসায়নিক সার, ১৭০০ জন কৃষক কে গ্রীষ্মকালীন সবজি বীজ ও রাসায়নিক সার এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার ০৫ (পাঁচ) বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় ৮৯৭ কৃষক/প্রতিষ্ঠানের মাঝে নারিকেল , আম, কাঁঠাল, বাতাবী লেবু, আতাফল, তেতুল, জলপাই, কদবেল,কাঠবাদাম, আমলকি, লেবু, সুপারি, নিম, মেহগনি, ঘোড়া নিমের চারা, জৈব সার(গোবর), বাঁশের খুটি বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২৯ জুন,) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ অফিস চত্বরে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তার আব্দুল বাছেদ সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, এ ছাড়া উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক,বিএনপি নেতা সহকারী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো: ফিরোউদ্দিন উদ্দিন ও কৃষক-কৃষাণীগণ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষকরাই আমাদের খাদ্যের যোগান দাতা। খোরপোষ কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে মনোযোগ এবং সরকারের উদ্দেশ্য বাস্তবায়নেরর পরামর্শ দেন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল বাছেদ সবুজ বলেন, খরিফ মৌসুমে হাতিয়া উপজেলায় ৮৯৭ জন কৃষক/প্রতিষ্ঠানকে ৫টি করে ফল/বৃক্ষের চারা, ১৫০ কেজি জৈবসার(গোবর) ও অন্যান্য উপকরণ বিতরণ করা হবে। আমন ফসলের প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপি সার পাবেন। তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস কৃষকদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।