• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

কুমিল্লায় ৫০ কেজি গাঁ’জাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

কুমিল্লা সদর টিক্কাচর ও নগরীর তেলীকোনা এলাকায় পৃথক দুটি অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার টিক্কারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর অভিযান বুধবার ১ জুলাই সকালে একই ইউনিটের আরেকটি আভিযানিক দল নগরীর তেলীকোনা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেনকে (৩৭) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান জিদান টিক্কারচর গ্রামের খোকন মিয়ার ছেলে এবং মনির হোসেন রাঙ্গুড়ি গ্রামের শাহআলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।
র‌্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category