• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাঙ্গামাটি জেনারেলে অ্যাডভোকেসি সভা

​মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটির (সনাক) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০২ জুলাই) হাসপাতাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।​সভায় সাধারণ রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সংকট এবং বর্তমান সুযোগ-সুবিধার মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ বাণিজ্যের মতো নানাবিধ অনিয়ম রোধ করার উপায় নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। একই সাথে সেবাপ্রার্থীরা যাতে সহজেই চিকিৎসকের ডিউটির সময়সূচি, সরকারি ওষুধের প্রাপ্যতা ও পরীক্ষার ফি সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারেন, তা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
​প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল তথা রাঙ্গামাটি পার্বত্য জেলার চিকিৎসাসেবার মান উন্নত করার ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো আমাদের সাধ্য ও সীমাবদ্ধতার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি কথা দিতে পারি, সকলের আন্তরিক সহযোগিতা পেলে স্বাস্থ্য বিভাগ তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।​সভায় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দূরীকরণে দ্রুত সরকারি সিদ্ধান্ত আসবে বলে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়া হাসপাতাল এলাকায় মাদকদ্রব্য গ্রহণ বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা এবং হাসপাতালের ওয়ার্ডের পরিচ্ছন্নতা, শৌচাগারের পরিবেশ ও বিশুদ্ধ পানি সরবরাহ আরও উন্নত করার বিষয়ে তাগিদ দেওয়া হয়।​সনাক রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খানসহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সনাকের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category