• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
মুকসুদপুরে কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন নান্দাইলে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ অ’প’রাধ দমনে বেলকুচিতে সচেতনতামূলক আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা, লম্পট আটক দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান: নিজস্ব ঠিকানায় হালুয়াঘাট প্রেসক্লাব বাগেরহাটে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ নলচিরা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী মোহাম্মদ আলী বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

নলচিরা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী মোহাম্মদ আলী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আসন্ন নলচিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী। দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

মোহাম্মদ আলী হাতিয়া উপজেলার একজন পরিচিত রাজনৈতিক সংগঠক। তিনি হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি একাধিকবার রাজনৈতিক মামলার শিকার ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরিচালিত আন্দোলনে রাজপথের সম্মুখসারির কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মোহাম্মদ আলী বলেন, “জনগণ আমাকে সেবা করার সুযোগ দিলে নলচিরা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নাগরিক সেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

মোহাম্মদ আলী আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করব। নলচিরা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চাই।

এদিকে, তাঁর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে নলচিরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাঁর প্রার্থিতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।


 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category