• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১ গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ ছি’নতাই’কারী গ্রে’প্তার

তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাগেরহাট এর কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি,শিক্ষা অনুরাগী, মানবিক সংগঠন বন্ধন ব্লাড ডোনার ব্যাংকের প্রধান উপদেষ্টা শেখ নাহিদুজ্জামান রাজু বলেছেন, মাদক ও সন্ত্রাস রুখতে তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ নাহিদুজ্জামান রাজু বলেন, মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। সুস্থ দেহ, সুস্থ মন গঠনে তরুণ-যুবকদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে। তারা খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে এবং মাদকের ভয়াবহতা থেকে নিজেদেরকে দূরে রাখবে।

জানা গেছে, এই অনুদান ফাইয়াজ এস্টেজ এর পক্ষ থেকে বাগেরহাটের ১০টি প্রতিষ্ঠানে, খানপুর ইউনিয়নের বিভিন্ন খেলার মাঠে ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ, তিনটি প্রতিষ্ঠানে টেলিভিশন’সহ হতদরিদ্র ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান বলেন, আমরা ভাই সব সময়-ই সামাজিক কর্মকাণ্ড পছন্দ করেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেন তাই এই এলাকার কোন অসহায় মেধাবী শিক্ষার্থীরা যেন টাকার অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, এজন্য সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা আছি। আমাদের স্বপ্ন এই এলাকা হবে মাদক মুক্ত। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতা মো: আরিফুল ইসলাম, রাফি, জুয়েল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংবাদিক মোল্লা তরিকুল ইসলাম, আসাদুজ্জামান শেখ সোবহান, রিয়াদ মোড়ল, সংরক্ষিত নারী কাউন্সিলর বিচিত্রা রানী পাল, শিক্ষক, সমাজসেবক, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category