• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

গ্রামবাসী-বিজিবির বাধায় জয়পুরহাট সীমান্তে পুশইন ব্যর্থ

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে ৫জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে দুই নারীসহ এক বৃদ্ধ , বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার (১১ জুলাই) ভোর রাতে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার দিয়ে একজন বৃদ্ধ ও ২ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন।
আটক হওয়া বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তাঁর বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সঙ্গে থাকা ২ নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, মোট পাঁচজনকে পুশইন করা হয়েছিল। এর মধ্যে ৩জনকে আটক করা গেলেও বাকি ২ জনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত তথ্য দিতে পারেননি।
বিজিবি ও বিএসএফের সদস্যরা ৩ ব্যক্তিকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
এ ব্যাপারে পত্নীতলা ১৪ বিজিবির সহকারী পরিচালক হাসানুর রহমান জানান, ঘটনাস্থলে এসেছি দুই পক্ষের মধ্যে আলোচনা ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category