• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

মোহনা টিভি কার্যালয়ে লুট: দাউদকান্দিতে সাংবাদিকদের মানববন্ধন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে হামলা, মালামাল লুট এবং অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

রোববার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ওয়ানের দিল রুবাইয়াত সৌরভী, যমুনা টেলিভিশনের খোকন চৌধুরী, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, দেশ টিভির সুমন কবির ভূঁইয়া, এসএ টেলিভিশনের রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, দীপ্ত টিভি শাকিল মোল্লা, নিউজ টোয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, দৈনিক সময়ের আলোর মঈন নাসের খাঁন, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক সকালের সময়ের রায়হান, দৈনিক ভোরের কলমের ইয়াসিন মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ৬ জুলাই দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহাব উদ্দিনের কার্যালয়ের তালা ভেঙে দিনের বেলায় চারটি ভ্যানে করে অফিসের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমন ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগজনক।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category