• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাক-ঢোলের উৎসবমুখর পরিবেশে নওগাঁয় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের শুভ সূচনা হয়।

 

উৎসব উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, বিশ্বশান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় পরিক্রমার আয়োজন করা হয়। পরে শঙ্খ, কাঁসর-ঘণ্টা ও ঢাক-ঢোলের বাদ্যে ভক্তদের উলুধ্বনির মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে আরোহন করানো হয়। পুরো এলাকা তখন ধর্মীয় আবহ ও উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে।

 

মন্দিরসংলগ্ন একটি পুরাতন মাঠ থেকে প্রথম দফায় রথ টানার মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়ে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। আয়োজকরা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় দ্বিতীয় দফায় রথ টানা হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

 

রথযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নারী-পুরুষ, শিশু ও প্রবীণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক অনন্য উৎসবের আমেজ। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। সেই বিশ্বাস থেকেই ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে রথ টানায় অংশ নেন।

 

হিন্দু ধর্মীয় বিশ্বাসে, এ পুণ্য তিথিতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নিজ মন্দির থেকে রথে চড়ে সপ্তাহব্যাপী ‘মাসির বাড়ি’ গমন করেন। সেই ঐতিহ্যবাহী যাত্রাকেই রথযাত্রা হিসেবে উদযাপন করা হয়। বৈষ্ণব দর্শন অনুযায়ী, শ্রীচৈতন্য মহাপ্রভুও ভক্তদের সঙ্গে রথযাত্রায় অংশগ্রহণ করতেন বলে প্রচলিত রয়েছে।

 

রথযাত্রাকে ঘিরে মন্দিরসংলগ্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় রয়েছে নানা ধরনের মিষ্টান্ন, খেলনা, হস্তশিল্পের দোকান এবং শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

 

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, সহ-সভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখড়াবাড়ি মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মণ্ডল, পরিচালনা কমিটির সদস্য হিরেন সরকার ও বৈদ্যনাথ দাস, কার্যনির্বাহী সদস্য স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ সরকার, মধুসূদন কুন্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ভক্ত।

 

শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, “দেশ স্বাধীন হওয়ারও আগে থেকে নওগাঁয় এই রথযাত্রা উৎসবের ঐতিহ্য চলে আসছে। রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসবের সমাপ্তি ঘটবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category