• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অষ্টগ্রামে পুলিশি অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৫ জকিগঞ্জে ৫ কোটি টাকার ফ্লাড সেন্টারের নির্মাণকাজ শুরু হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার পাঁচবিবিতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ, ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা; স্থায়ী সমাধানের আশ্বাস ইউএনও

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম।
আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের খোঁজখবর নেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অতিবৃষ্টির সময় এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category