• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

হাতিয়ার চরাঞ্চলের শিক্ষার আলো থেকে বঞ্চিত এখনো হাজারো শিশু

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের হাজারো শিশু এখনো শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য এবং নানা প্রতিকূলতার কারণে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। জীবিকার তাগিদে অনেক শিশুই কৃষিকাজ, গৃহস্থালির কাজ ও মাছ ধরায় যুক্ত হচ্ছে। ফলে বাড়ছে নিরক্ষরতা ও বাল্যবিবাহের ঝুঁকি।

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি চর—ঢালচর। নদীভাঙনে ভিটেমাটি হারানো ভূমিহীন মানুষ সরকারি বন্দোবস্তের জমি নিয়ে প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে এখানে বসতি গড়ে তোলেন। বর্তমানে এ চরে প্রায় তিন হাজার পরিবার, অর্থাৎ প্রায় ১০ হাজার মানুষের বসবাস হলেও নেই কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডস সরকারের যৌথ উদ্যোগে একটি আশ্রয়কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হলেও শিক্ষক সংকটের কারণে আজও সেখানে পাঠদান শুরু হয়নি। ফলে চরটির শিশুরা শিক্ষা থেকে বঞ্চিতই রয়ে গেছে।

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,ইশরাত নাসিমা হাবিবা জানান, চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।”

ঢালচরে নতুন সরকারি বিদ্যালয় স্থাপন সময়সাপেক্ষ হলেও, ইতোমধ্যে নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবনে দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সরকারের দ্রুত পদক্ষেপে চরাঞ্চলের শিশুরাও শিক্ষার আলোয় আলোকিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category