ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ২৮ জুলাই দুপুরে ধরমন্ডল গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছে।
২৭ জুলাই সকালে মক্তবে যাওয়ার পথে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে সিএনজিচালকের শিশু কন্যা”কে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে ৩৮ বছর বয়সী আহাম্মদ আলী সোহানের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় ২৮ জুলাই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন
আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষী ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী শিশুর পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ চাই
এই তিনটি বিষয়ে জোর দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মানববন্ধনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন এবং আইনের মাধ্যমে বিষয়টির সুরাহার দাবি জানান।
এ বিষয়ে নাসিরনগর থানার এস,আই মোঃ মাহবুব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে প্রাথমিকভাবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছেন বলেও জানান তিনি।