• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে পাঁচবিবির বটতলী (লতিহাটি) এলাকায় এসডিএসের প্রধান কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে “বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।
গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তার, কো-অর্ডিনেটর লিটন, প্রকল্প পরিচালক শরিফুল ইসলামসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গরু বিতরণের মাধ্যমে দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও সুবিধাবঞ্চিত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এ ধরনের আয়বর্ধক কর্মসূচি তাদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকার ও বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category