• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের নতুন সিদ্ধান্ত কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১ টুঙ্গিপাড়ায় গৃহহীনদের ঘরে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার ভৈরবে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ স্বামী-স্ত্রী আটক পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে তীব্র বিদ্যুৎ সংকট, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শ্রমের ফাঁকে আনন্দ, একসঙ্গে পানছড়ির নলকূপ মিস্ত্রি-শ্রমিকরা হাতিয়ার ভ’য়া’বহ অ/গ্নি/কা/ন্ড, প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষতি সাতক্ষীরা শ্যামনগর ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ও সহযোগী কারাগারে

হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৫৩৩ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বুল্লা বাজারের গিরেন্দ্র মার্কেটের সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে জুটন মিয়া (৩৮) এবং সিংহগ্রামের গাজন মিয়ার ছেলে নাঈম হোসেন আকাশ (২৭)।

লাখাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আবু কাউছারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জুটন মিয়া ও নাঈম হোসেন আকাশকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ করা ইয়াবা ও অন্যান্য সামগ্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category