• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হাতিয়ার ভ’য়া’বহ অ/গ্নি/কা/ন্ড, প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষতি

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে হোটেল, গুদামঘর ও বসতঘরসহ ৭টি ঘর পুড়ে অন্তত দুই কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সোমবার(১০ আগস্ট) রাত সাড়ে আটটার সময় উপজেলার সাগরিয়া বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার সময় সাগরিয়া বাজার নকশিবাংলা রেস্টুরেন্টের চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের গুদামঘর ও বসতঘর পুড়ে ছাঁয় হয়ে যায়। এসময় নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের বসতঘর পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর স্থানীয় ফখরুল ইসলাম ওরপে গাছ বেপারি ফখরুলের বলে জানা যায়। এদিকে, রায়হান ও রাজীবসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনামুহূর্তে প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যায়।এবং প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলেও জানানো হয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category