• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের নতুন সিদ্ধান্ত কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১ টুঙ্গিপাড়ায় গৃহহীনদের ঘরে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার ভৈরবে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ স্বামী-স্ত্রী আটক পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে তীব্র বিদ্যুৎ সংকট, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শ্রমের ফাঁকে আনন্দ, একসঙ্গে পানছড়ির নলকূপ মিস্ত্রি-শ্রমিকরা হাতিয়ার ভ’য়া’বহ অ/গ্নি/কা/ন্ড, প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষতি সাতক্ষীরা শ্যামনগর ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ও সহযোগী কারাগারে

সৌদি আরবে আ/গু/নে মৃ/ত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। তাঁদের মধ্যে ১২ জন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহতরা হলেন আত্রাই উপজেলার সাদনগর গ্রামের সাগর (৩৮), খরস্রোতা গ্রামের মজিদুল (৩৪) ও আব্দুল জলিল (৪৮), উজানপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩১) ও হাসিবুল হাসান শুভ (৩৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহন প্রামাণিক (২২), তাঁর ছোট ভাই সুমন প্রামাণিক (১৬), একই গ্রামের রুবেল প্রামাণিক (৩০) ও কলিমুল্লাহ প্রামাণিক (৩৫), বোয়ালা গ্রামের হৃদয় (৩২) এবং মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ (৩০)। অপর নিহত শাহিন (৩৮) নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার বাসিন্দা।

নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, রিয়াদের মানফুয়া এলাকার ওই সোফা তৈরির কারখানায় নওগাঁর আত্রাই ও সদর উপজেলা ছাড়াও নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর বাগমারা উপজেলার বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে থাকা ১৬ বাংলাদেশি শ্রমিক আগুনে আটকা পড়ে মারা যান।

নিহত ১৬ জনের মধ্যে ১৩ জন নওগাঁর বাসিন্দা। তাঁদের মধ্যে আত্রাই উপজেলার ১২ জন এবং নওগাঁ সদর উপজেলার একজন রয়েছেন। অপর তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

নিহত ফরিদ শেখের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন, রিয়াদে থাকা অন্য বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকেরা ঘুমিয়ে ছিলেন। কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল বলে জানা গেছে। দিনের বেলায় ঘুমিয়ে রাতে কাজ করতেন শ্রমিকেরা। ফলে ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় তাঁরা কারখানা থেকে বের হতে পারেননি।

এ ঘটনায় নওগাঁর বিভিন্ন এলাকায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনেরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং কাজ করছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category