• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক শরীয়তপুরে নিজ ঘরে ঝু/ল/ন্ত ম’রদে’হ উদ্ধার ‘মা, বাড়ি এসে বিল্ডিং শেষ করব’—সৌদি আ/গু/নে নিভে গেল ছেলের স্বপ্ন টুঙ্গিপাড়ায় পুলিশের নাম ভাঙিয়ে ‘চাঁ’দা’বাজি ও মা’মলা বাণিজ্য শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ সৌদি আরবে আ/গু/নে মৃ/ত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, বছরের পর বছর দুর্ভোগ বর্ণিবাসীর কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অটোরিকশায় ২০ কেজি গাঁজা,গ্রে’প্তা’র-১

মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

মো:রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. জসিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট ) উপজেলার পাকুল্লা বাজার এলাকায় চাঁন মিয়া স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জসিম কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বানিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মফিজ মিয়া ওরফে মালু মিয়া।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তপু খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিমের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক তপু খান বাদী হয়ে আটক জসিমের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category