শরীয়তপুরের গোসাইরহাটে ইকবাল ঘরামী (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তরজুশোরগাও গ্রাম এলাকার সবদ আলী ঘরামীর ছেলে। সোমবার (১০ আগষ্ট) সকালে উপজেলার তরজুশোরগাও এলাকার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ইকবালের বড়ভাইয়ের স্ত্রী মোবাইল চার্জার আনার জন্য ইকবালের ঘরে ঢুকে দেখেন গলায় একটা সাদা কাপড়ের দড়ি দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীতয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।