• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Headline
রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ৩৬ কেজি গাঁজা উদ্বার। ভারতীয় নাগরিকসহ আটক-২ ভৈরবে নদী বাংলা সেন্টার পয়েন্টে ৬টি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে গাঁ’জা, গ্রে’প্তার মা’দক বিক্রেতা আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়, আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস চালু ঠাকুরগাঁওয়ে খাদ্য সচেতনতায় শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সং’ঘর্ষ,নি’হ’ত ২ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে

রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় ‘প্রবাসবন্ধু ফোরাম’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ রোববার (৯ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলার মারকাজ মোড় সংলগ্ন ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

​রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের অ্যাকাউন্টস কর্মকর্তা ফয়সাল মিয়া।

​সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক হারুনূর রশিদ, সদস্য আয়াত আলী, সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও বক্তব্য দেন প্রত্যাশা-২ প্রকল্পের সেক্টর স্পেশালিস্ট হাসান মুসান্নাহ সজীব এবং প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর।

​সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদেশফেরতদের দ্রুত পুনরেকত্রীকরণে প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বক্তারা স্থানীয় পর্যায়ে বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে চিহ্নিত করে জরুরি সহায়তা প্রদান এবং তাঁদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​একই সঙ্গে ফোরামের মাঠপর্যায়ের নানা কার্যক্রম আরও জোরদার করা, ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং বিদেশে যেতে ইচ্ছুক নতুন কর্মীদের সঠিক তথ্য দিয়ে সচেতন করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category