• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline
শ্রমের ফাঁকে আনন্দ, একসঙ্গে পানছড়ির নলকূপ মিস্ত্রি-শ্রমিকরা হাতিয়ার ভ’য়া’বহ অ/গ্নি/কা/ন্ড, প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষতি সাতক্ষীরা শ্যামনগর ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ও সহযোগী কারাগারে গড়েয়া স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে গাছ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমোষ মুর্মুর ৮ দফা দাবি দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক শরীয়তপুরে নিজ ঘরে ঝু/ল/ন্ত ম’রদে’হ উদ্ধার

ভৈরবে নদী বাংলা সেন্টার পয়েন্টে ৬টি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ৬টি খাবার প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় নদী বাংলা সেন্টার পয়েন্টের ৪র্থ তলায় এই অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ৯ আগস্ট রোববার দুপুরে নদী বাংলা সেন্টার পয়েন্টের ৪র্থ তলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ইউএস বাংলা প্রতিষ্ঠান মালিক শরীফুল ইসলামকে ২৫ হাজার টাকা, ওসেন বাইট প্রতিষ্ঠান মালিক দুর্জয়কে ৫০ হাজার টাকা, ছোট মামা ফুড ভিলেজ মালিক মাসুদ মিয়াকে ৫০ হাজার টাকা, নরসিংদী ফুড প্রতিষ্ঠান মালিক মহসিনকে ৫০ হাজার টাকা, ক্রেসপি চিকেন প্রতিষ্ঠান মালিক আজিজুলকে ৫০ হাজার টাকা ও নরসিংদী কাবাব প্রতিষ্ঠান মালিক অপু তালুকদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, নদী বাংলা সেন্টার পয়েন্টের রেস্টুরেন্টগুলোর খাবার খেয়ে ভোক্তাদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে খাবার প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার ও নানা অনিয়ম পাওয়া যায়। তাছাড়া ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও তাদের খাবার প্রতিষ্ঠানগুলোতে কোন মূল্য তালিকাও নেই। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category