• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
শ্রমের ফাঁকে আনন্দ, একসঙ্গে পানছড়ির নলকূপ মিস্ত্রি-শ্রমিকরা হাতিয়ার ভ’য়া’বহ অ/গ্নি/কা/ন্ড, প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষতি সাতক্ষীরা শ্যামনগর ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ও সহযোগী কারাগারে গড়েয়া স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে গাছ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমোষ মুর্মুর ৮ দফা দাবি দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক শরীয়তপুরে নিজ ঘরে ঝু/ল/ন্ত ম’রদে’হ উদ্ধার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে গাঁ’জা, গ্রে’প্তার মা’দক বিক্রেতা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মান্নান প্রকাশ মন্নান নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাগড়া সড়কের জসিম রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: মান্নান (৩০) ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক এলাকার মৃত জারু মিয়ার ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাগড়া সড়কের জসিম রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন ও সহকারী (এএসআই) মো. নুর-আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাস্তার ওপর থেকে ১০ কেজি গাঁজাসহ মান্নানকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে রবিবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category