সোমবার ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপির স্বেচ্ছাসেবক সংগঠন) গড়েয়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মো. মাসুদুল ইসলাম মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু।
সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মো. বুলেট। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মিল্টন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাইয়ুম ইসলাম। এ সময় গড়েয়া ইউনিয়ন ও ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার আহ্বান জানান