সারাদিনের ক্লান্তিকর পরিশ্রম শেষে সন্ধ্যায় একসঙ্গে আড্ডা, হাসি-আনন্দ আর গল্পে মেতে ওঠেন তারা। দিনের ঘামঝরা শ্রম যেন মুহূর্তেই ভুলে যান আপনজনের মতো একে অন্যের সান্নিধ্যে। ভোরের আলো ফুটতেই আবারও ছুটে চলেন কাজের সন্ধানে—এভাবেই চলে তাদের নিত্যদিনের জীবন।
শ্রমজীবী এসব নলকূপ মিস্ত্রি ও শ্রমিকদের ঐক্যবদ্ধ সংগঠন পানছড়ি উপজেলা নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (১০ আগষ্ট) সন্ধায় উপজেলার মায়াকানন চেংগী রিভার ভিউ ক্যাপে। সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের নিয়ে আয়োজন করা হয় আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির সভাপতি সৈয়দ এম এ বাশার।
সংগঠনের সভাপতি মো. জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। মো. হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় কর্মদক্ষতায় সেরা তিনজনকে পুরস্কৃত করার পাশাপাশি সমিতির সকল সদস্যকেও দেওয়া হয় পুরস্কার। এতে আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো আয়োজন।
ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন অটুট রেখে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান অতিথিরা। তাদের বক্তব্যে উঠে আসে শ্রমজীবী মানুষের মর্যাদা, ঐক্য ও সংগঠিত থাকার গুরুত্ব।