• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

১৫ আগস্ট কে ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ঘিরে নিরাপত্তা জোরদার

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম  মৃত্যুবার্ষিকী ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

‎উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

‎উপজেলা জুড়ে ডিবি পুলিশের সার্বক্ষণিক টহলও অব্যাহত রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

‎, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তাবলয় তৈরি করেছেন। উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

‎বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
‎বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে
‎যৌথ টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে টহলটি আবার জেলা শহরে ফিরে আসে।

‎জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‘১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকেই বিজিবি টহল শুরু করেছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category