• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শবিবার বিকেলে নানিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম বড় মিয়া। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার।সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বড় মিয়া বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তুমি মিয়া, সহ-সভাপতি, নানিয়ারচর উপজেলা বিএনপি; মোঃ সানাউল্লাহ, দপ্তর সম্পাদক, নানিয়ারচর উপজেলা বিএনপি; মোঃ আলী, সদস্য সচিব, নানিয়ারচর উপজেলা যুবদল; মোঃ সাইফুল ইসলাম (সাইফ), যুগ্ম আহ্বায়ক, নানিয়ারচর উপজেলা ছাত্রদল; মোঃ নজরুল ইসলাম মুন্না, সভাপতি, নানিয়ারচর উপজেলা শ্রমিক দল।এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category