• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ গোপালগঞ্জে পাটখেতে মিলল নি’খোঁ’জ পরী রানীর লা’শ টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা সেমবার (১৭আগষ্ট) পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সভার শুরুতেই সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।

সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম। ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category