• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর, প্রধান আসামি শাওন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মেলন, সভাপতি-সোহাগ,সম্পাদক-শাহাদাৎ শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ

পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রে’প্তা’র

শফিকুল ইসলাম শফিক, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মোঃ নাদিম শেখ (৩১) নামে এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার দিবাগত শেষ রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মোঃ হায়দার শেখের ছেলে।

পিরোজপুর সদর থানা ​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় সদর থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নাদিমকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন দায়িত্বরত কর্মকর্তা।

​এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং: ১৭, তারিখ: ১৭/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান ​”মাদকের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত ব্যক্তি যেই হোক না কেন—এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category