• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

পানছড়িতে ওএমএসের চাল-আটা কম দেওয়ার অভিযোগ

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে সরকারি ওএমএস কর্মসূচির চাল ও আটা নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগ উঠেছে। মেসার্স জামান এন্ড ব্রাদার্সের ওএমএস ডিলার মো. নুরুজ্জামানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, প্রতি ৫ কেজি চালের মধ্যে প্রায় ১৫০ গ্রাম এবং ৫ কেজি আটার মধ্যে প্রায় ২০০ গ্রাম কম দেওয়া হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ডিলার মো. নুরুজ্জামান বলেন, আটায় কোনো সমস্যা নেই। মূলত চালের বস্তায় ঘাটতি পাওয়া যায়। প্রতিদিন ১ হাজার কেজি চালের বরাদ্দের মধ্যে ৫-৬টি ৫০ কেজির বস্তায় ২-৩ কেজি পর্যন্ত কম থাকে। এ কারণে গ্রাহকপ্রতি ৫০-১০০ গ্রাম কম পড়ছে।

এদিকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) গোলাম মোস্তফা বলেন, গুদাম থেকে পণ্য বুঝে নেওয়ার পর কম পাওয়া গেলে এর দায়ভার গুদাম কর্তৃপক্ষ নেবে না।

ভুক্তভোগীদের দাবি, ওএমএসের পণ্য সঠিক পরিমাণে বিতরণ করা হচ্ছে কি না, তা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে বিতরণকালে নিয়মিত ওজন যাচাই ও কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category