• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

মির্জাপুর ও ঘাটাইলে মা’দকবিরোধী অভিযানে ৬ জন গ্রে’প্তার

মো: রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইল উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিরুদ্ধে ছয়টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।
সোমবার (১৭ আগস্ট) মির্জাপুর উপজেলার বাগজান, গোড়াই উত্তর নাজিরপাড়া এবং ঘাটাইল উপজেলার পাঁচটিকি ও চান্দশী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানে আসামিদের কাছ থেকে ৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মির্জাপুরের গোড়াই মমিননগর এলাকার মো. আল-ইমরান আকাশ (৩০), গোড়াই খামারপাড়া এলাকার মো. হারুন (৫০), মঈননগর এলাকার মো. রানা (২৫), বাগজান এলাকার সজীব রায় (৪৯) এবং ঘাটাইলের পাঁচটিকি এলাকার মো. শাহ আলম (৩০) ও চান্দশী এলাকার মো. তুহিন (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
পরে মির্জাপুর ও ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এবং যায়েদ হোছাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত ১, ২ ও ৩ নম্বর আসামিকে ছয় মাস করে, ৪ ও ৫ নম্বর আসামিকে তিন মাস করে এবং ৬ নম্বর আসামিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category