• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের কমিটি ঘোষণা নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নি’হত ৩ ভূমধ্যসাগরে বোটডুবি, গ্রিস যাওয়ার পথে ভৈরবের বায়জিদের মৃ’ত্যু জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু মুকসুদপুরের ননীক্ষীরে খাসজমি নিয়ে হামলা-মামলা কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কুমিল্লায় বি’স্ফো’রক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কা’রাদ’ণ্ড

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় খালেদা আক্তার রানী নামে এক নারীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুননেছা এ রায় ঘোষণা করেন।
২০ বছর করে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু, ওরফে সামাদ, ওরফে রাজীব এবং মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। মোস্তাফিজুর রহমানের বাবার নাম আয়নাল হক ওরফে রুহুল কুদ্দুস মাস্টার। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামে। অপর আসামি দুরুল হুদার বাবার নাম মো. আলী হোসেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর চকপাড়া এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান তৎকালীন রিমান্ডে থাকাকালে দেয়া তথ্যের ভিত্তিতে ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ মামলার আসামিদের গ্রেফতার করা হয়।
মামলার বিচার কাজে বিভিন্ন সময়ে ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ ছাড়া আসামিদের জবানবন্দি, জব্দ তালিকা, বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয় আদালতে উপস্থাপন করা হয়।
আদালত এসব সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।
রায় ঘোষণার পর আদালতের সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় প্রিজনভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category