• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
১৪ বছরের মেয়েকে ধ’র্ষ’ণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেপ্তার পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা নিয়ে আলোচনা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান চাঁদা না পেয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ জগন্নাথপুরে দুই পক্ষের সং’ঘর্ষ, গু/লি/বিদ্ধ ২ নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা টাঙ্গাইলে ১৮৮ বোতল বিদেশি মদ গাড়ী সহ ৪ মা’দক কা’রবারি গ্রে’প্তার কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

চাঁদা না পেয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ

ওমর ফারুক খান, লালপুর (নাটোর) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

এক লক্ষ টাকা চাঁদা দাবি। সেটা না দেওয়ায় শারীরিক সম্পর্কের কু-প্রস্তাব। তাতেও রাজি না হওয়ায় বাড়িতে অগ্নিসংযোগ। তাতেও রাজি না হওয়ায় দুই লক্ষ টাকার জমির ফসল ও গাছপালা কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে দুই বিএনপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর মালিপাড়া গ্রামে।
এ ঘটনায় বৃহস্পতিবার শাহনাজ বেগম নামের এক নারী উদ্যোক্তা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা ও স্থানীয় নারী উদ্যোক্তা।

অভিযুক্তরা হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনসার আলীর ছেলে মো. আশিক হোসেন ও একই গ্রামের জহির উদ্দিন এর ছেলে মো. বুলন হোসেন।

শাহনাজ বেগম বলেন , বিভিন্ন সময় বিএনপি কর্মী পরিচয়ে আশিক ও বুলন তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শারিরীক সম্পর্ক করে মিটিয়ে দিতে বলেন। তাতেও রাজি না হওয়ায় বাড়ির পাশে খড়ের গাদায় আগুন লাগানো এবং ঘরের চালে ঢিল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিলে আশিক হোসেনের বাবা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনছার আলী বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের কথা বললেও কোনো সমাধান হয়নি। এরপর চাঁদা না পেয়ে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে দাবি করেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট সকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা তার আবাদি জমিতে থাকা প্রায় ১০টি আমগাছ, দুটি মেহগনি গাছ, প্রায় ২০০টি জ্বালানি গাছ, ১০০টি শিমগাছ, ১৫০টি মরিচগাছ এবং ৫০টি কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন শাহনাজ বেগম। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আশিক হোসেন। তিনি বলেন, ওই নারী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে তাদের ফাঁসাতেও পারে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category