• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার বেলকুচিতে নজরুলের ৫০তম মৃ’ত্যুবার্ষিকীতে আলোচনা সভা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ

খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও সাংবাদিক শেখ মিরানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ আল আসাদ, খালেদা আক্তার জেসমা ও মাধুরী রানী পাল, খানপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জাবের হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাতাব, সমাজসেবক বিধান চন্দ্র পাল, জিহাদ শেখ, নূপুর পাল’সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবনী, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category