• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩ ভূরুংগামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার গোসাইরহাটে উপজেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব

সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের ঐতিহ্যবাহী হাকিমপুর মাদ্রাসার মোহতামিম ও শায়খুল হাদিস মাওঃ আব্দুল মাবুদ।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবনী, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি রাসুলের জীবনী নিয়ে আলোচনায় বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ আব্দুল মাবুদ। পরে আগত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category