ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দাসপাড়া রুপচাঁন দাস (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। বুধবার২রা সেপ্টেম্বর রোজ বুধবার রাত আনুমানিক ১০ঘটিকার সময় এ ঘটনা ঘটে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কি এখনো নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুপচাঁন দাস বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা রয়েছে। অন্য কোনো ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর যোগসূত্র আছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিষয়টি এখনো তদন্ত ও যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরির অপবাদ সইতে না পেরে রুপচাঁন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এমন আলোচনা ও রয়েছে এলাকায়। একই সঙ্গে তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়ে থাকতে পারে বলেও কেউ কেউ দাবি করছেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রুপচাঁন দাসের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তার মা কমলা রানি দাস, ভলাকুট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছোয়াব মেম্বারসহ স্থানীয় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন বলে জানা গেছে।
এদিকে রুপচাঁন দাসের মরদেহ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত চলছে।
নাসিরনগর থানার জানায় পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রুপচাঁন দাসের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।