• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

পাঁচবিবিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অধ্যাপক সুনীল রায় (অব.)। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক সুদর্শন সরকার ও বাবু নিশিপদ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবনকৃষ্ণ সরকার (বাপ্পী)।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মোঃ আঃ হান্নান চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ছাত্রদল নেতা মোঃ শামীম হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category