• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর কোমরে বালির বস্তা বাধা অবস্থায় হাসিনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনা খাতুন উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

 

জানা গেছে, হাসিনা খাতুন চার দিন আগে নিখোঁজ হওয়া পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধানে অনেক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ চার দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিখোঁজের চার দিন পর খাল থেকে মরদেহ উদ্ধার এবং কোমরে বালির বস্তা বাঁধা থাকার ঘটনায় ঘটনাটি নিয়ে এলাকায় শোকের পাশাপাশি উদ্যেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category