• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

রাঙামাটিতে কসমস রেস্টুরেন্টে আ’গুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রেস্টুরেন্টের উপরের সিলিং, বিভিন্ন অংশ ও রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাঙামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।স্থানীয় সূত্রে জানা যায়, চারতলা ভবনটির তৃতীয় তলায় কসমস আবাসিক হোটেল পরিচালিত হয়। সেখানে মোট ২৯টি কক্ষ রয়েছে। ভবনটির মালিক এ.কে.এম. সালাহউদ্দীন। তাঁর পিতা মৃত এ.কে.এম. খায়েরউদ্দীন রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে রেস্টুরেন্টের বিভিন্ন অংশ ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category