• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃ/ত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও দৌলতপুরে বন্যায় পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা পাঁচবিবির কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে উন্নয়নের ছোঁয়া, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন,এমপি সালমান ওমর মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক মরহুম সরওয়ার উদ্দীন আহমেদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার একটি রেস্তোরাঁর হলরুমে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে এ স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলার তারাচরণ-শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া।

সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবদল নেতা সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম।

রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এ আর রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান, সংগঠক মোহাম্মদ আসিফ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন, দপ্তর সম্পাদক এ কে বাবর, সদস্য মাওলানা এম. মামুনুর রশিদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা মরহুম সরওয়ার উদ্দীন আহমেদ-এর দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত নিষ্ঠা ও রাউজানের সাংবাদিকতায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা পেশায় তাঁর সততা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুম সরওয়ার উদ্দীন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category