• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের কমিটি ঘোষণা নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নি’হত ৩ ভূমধ্যসাগরে বোটডুবি, গ্রিস যাওয়ার পথে ভৈরবের বায়জিদের মৃ’ত্যু জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু মুকসুদপুরের ননীক্ষীরে খাসজমি নিয়ে হামলা-মামলা কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে সীতার পাহাড় এলাকায় বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ওয়াগ্গা ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ পর্যটকের নাম সাদিজ শাহরিয়ার সানম (২৪)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত এএসপি। নিখোঁজ সাদিজ একজন কলেজছাত্র বলে জানা গেছে।স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, ঢাকা ও নরসিংদী এলাকা থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে বেড়াতে আসে। সীতার পাহাড় এলাকায় ঘোরাঘুরি শেষে তারা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাদিজ শাহরিয়ার সানম নদীতে নিখোঁজ হন।খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নিখোঁজ পর্যটকের সন্ধানে ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, “দুপুর দেড়টার দিকে খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের মাধ্যমে নদীতে সন্ধান শুরু করি। কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান কিছুটা কঠিন হচ্ছে। পরে রাঙামাটি থেকে আরও একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধান কার্যক্রমে যোগ দিয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সংশ্লিষ্টরা নদীতে অভিযান চালাচ্ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category