• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

নূর আলম,নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বেতন বাড়ানোর দরকার নেই, জিনিসপত্রের দাম কমান’-এমন দাবি তুলে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাপাসকাটিয়া বাজারে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং গাভিনা ও শিরবির শাখার আয়োজনে এ হাটসভা অনুষ্ঠিত হয়।

হাটসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই বেতন বাড়ানোর চেয়ে জিনিসপত্রের দাম কমানো বেশি জরুরি। একই সঙ্গে কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে কৃষক ও শ্রমজীবী মানুষ চরম সংকটে রয়েছেন। তাঁদের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দলীয়করণ যেন না হয়, সেদিকে নজর দিতে হবে। প্রকৃত কৃষক ও অসহায় পরিবারগুলো যাতে এসব সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে।

হাটসভায় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামসুল আলম খান ও সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।

কমরেড আজিম উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নূর আলম খান।

সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category