• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নিজস্ব অর্থায়নে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই লেনের এ বাঁশ-কাঠের সেতুটি রোববার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত সেতুটি শিবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এত দিন নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিনই নদী পারাপারে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে পড়তে হতো নানা সমস্যায়।

প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন পারাপারে সামান্য টোল আদায় করা হবে। তবে টোল থেকে প্রাপ্ত লভ্যাংশের পুরো অর্থ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু নির্মাণ কমিটির সদস্যরা।

সেতু পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী রাজেশ্বরী রায় বলেন, নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যাতায়াতে সমস্যায় পড়তে হতো। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সেতুটি নির্মাণ করে দিয়েছেন। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তবে আমাদের প্রত্যাশা, তিনি যেন সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেন।

আরেক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। অবহেলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এত বড় একটি কাঠের সেতু নির্মাণ করে দেওয়ায় আমরা তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category