শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

আল্লার দর্গায় সাবেক জিএম নুরুল্লাহ হাবিবি’র দাফন সম্পন্ন

Khandaker Jalal uddin / ৪১৯ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

খন্দকার জালাল উদ্দিন: দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারের বাসিন্দা ও সাবেক জিএম (নূরুজ্জামান বিশ্বাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের) নুরুল্লাহ হাবিবি রোকন সাহেবের জানাজা সম্পূর্ণ হয়েছে। জানা গেছে গত ১৫ জুন বাদ মাগরিব বাড়িতে গিয়ে হঠাৎ উঠানের উপর পড়ে যায়, স্থানীয় ডাক্তার জানান তার ব্রেন স্টোক জনিত কারণে এমনই হয়েছে।

তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় রির্ফাড করেন, ঢাকায় একটি হাসপাতালে পাঁচ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ২০ জুন ভোর পাঁচটার সময় চিকিৎসকগণ জানান বেঁচে নেই। বেলা ১২টার দিকে আল্লার দর্গায় নিজ বাড়িতে পৌঁছালে এলাকাবাসী এক নজর দেখার জন্য ভিড় জমায়।

এ নিয়ে সবাই মর্মাহত ও দুঃখ প্রকাশ করেন। বাদ জোহর তাকে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা-গোরস্থান মাঠে জানাজার শেষে ওই গোরস্থানে দাফন করা হয়। নুরুল্লাহ হাবিবি রোকন মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৮ বছর, স্ত্রী এক পুত্র ও ২ কন্যা সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ সময় নূরুজ্জামান বিশ্বাস বিশ্বাস ইন্ডাস্ট্রির জিএম ছিলেন। এলাকায় তার ব্যাপক পরিচিতি লাভ করে। একজন শান্ত সুশীল সমাজের মানুষ বলে এলাকায় পরিচিতি লাভ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category