• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজিকে স্বাগত, জেলা পুলিশের কল্যাণ সভা স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

কুমিল্লায় ফার্মেসিতে ওষুধের আড়ালে মাদক ব্যবসা,আটক ১

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী বাজারে একটি ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে মাহাবুব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর তুন্তু মনি চাকমা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী বাজারস্থ জনতা ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির প্রমাণ পাওয়ার পর মাহাবুবকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে অভিযানের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category