• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার এএসআই মো. নাছির উদ্দিন। এ সময় সঙ্গে ছিলেন এএসআই লিংকন কুমার নাথ।
পুলিশ জানায়, অভিযানে নাল্লা এলাকার পাঁচজনকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নাল্লা এলাকার মো. রুবেল মিয়া (৩৮), মো. জামাল হোসেন (২৪), মো. খোকন মিয়া (৪০), মো. ইসমাইল (৩০) ও মো. আইয়ুব (৪০)।
এবিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মাদক সেবন ও মাদকবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category