• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার,বিএনপি নেতার দুই ছেলেসহ আটক ৩ ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ দম্পতি আটক বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

গোপালগঞ্জে পাউরুটি কিনতে গিয়ে ধ/র্ষ/ণের চেষ্টার শিকার দুই বোন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার দুই শিশু আপন বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশু দুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। স্থানীয়রা অভিযুক্ত জসিম মুন্সীকে আটক করার চেষ্টা করলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category